• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

রাণীনগরে হত্যা মামলায় ৫জন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে রিজিনা (৪০) হত্যা মামলায় ৫জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে ঢাকার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, উপজেলার ঘোষগ্রাম উত্তর শাহাপাড়া গ্রামের ইয়াজ উদ্দীনের মেয়ে রিজিনাকে মারধরে হত্যার ঘটনায় গত ৭সেপ্টেম্বর থানায় মামলা দায়ের হয়। এঘটনার পর থেকে আসামীরা পলাতক ছিলো। তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে ঢাকার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে দায়েরকৃত হত্যা মামলার এজাহার নামীয় ৫জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো ঘোষগ্রাম উত্তর শাহাপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৫০),দেলোয়ারের স্ত্রী রওশনারা (৪০), মেয়ে হেলেনা বিবি (৩৫) ,ছেলে নাইম ইসলাম (২০) ও জুয়েল হোসেনের মেয়ে জেমি আক্তার (১৯)। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি তারিকুল ইসলাম আরো জানান,এর আগে একই মামলার এজাহার নামীয় আরো দুই আসামী ঘোষগ্রাম উত্তর শাহাপাড়ার সখিন উদ্দীনের ছেলে ইন্তাজ আলী (৫০) ও আরিফ হোসেনের স্ত্রী সম্পা আক্তার(২৫)কে গত ২৯অক্টোবর রাতে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category