• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগর উপজেলা শিশুপার্কের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৬০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলা চত্বরের অভ্যন্তরে উপজেলা শিশুপার্কের উদ্বোধন করা হয়েছে। পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা পার্কটি আধুনিকীকরণ কাজ শেষ করে বৃহস্পতিবার বেলা ১১টায় ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের মাধ্যমে উন্মুক্ত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এই পার্কটির উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান ও জনস্বাস্থ্য কর্মকর্তা ইকরামুল বারীসহ উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ঠরা জানান,উপজেলা চত্বরের অভ্যন্তরে বরেন্দ্র গেইট সংলগ্ন উপজেলা শিশু পার্কটি বহ বছর ধরে পরিত্যাক্ত অবস্থায় পরেছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন উদ্যোগ নিয়ে শিশুবান্ধব পরিবেশে গড়ে তুলতে সংস্কারের মাধ্যমে আধুনিকীকরণ করেন। পার্কে দোলনা,ঢেঁকিসহ বেশ কিছু খেলনা স্থাপন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category