• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীশংকৈলে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি শামশুদ্দীন-সম্পাদক শাহজাহান

দিনকাল বিডি / ২৩০ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

তারেক রহমান -রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় রাহবা প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার কার্যালয়ে ৩০নভেম্বর বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়। রাহবা প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে শামশুদ্দীন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার (হাতি মার্কা প্রতিক) ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ারুল হক পায় ৪১ভোট । সহ-সভাপতি পদে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার খতিবুর রহমান ৫৯ভোট পেয়ে নির্বাচিত হয়। নিকটতম প্রতিদ্বন্দি অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল হবিবর রহমান ৪৯ ভোট। সাধারন সম্পাদক পদে অবসরপ্রাপ্ত সার্জেন্ট শাহজাহান আলী (গরুর গাড়ী প্রতিক) ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলহাজ্ব গোলাম মোস্তফা পায় ৫৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আমির হোসেন ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মানিক মিয়া পায় ৪১ ভোট। প্রচার সম্পাদক পদে শাহে ইমরান মানিক, কষাধক্য পদে সাইদুর রহমান,দপ্তর সম্পাদক পদে আক্তারুজ্জামান দুলাল নির্বাচিত হয়। এদিকে রাহবা প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন আ’লীগ সভাপতি সাবেক অধ্যক্ষ সইদুল হক, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাব সভাপতি ফারুক আহম্মদ, মোবারক আলী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category