• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীশংকৈলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার পৌর কাউন্সিলর

দিনকাল বিডি / ২৪২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ৫নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আবু তালেবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার ১৯জানুয়ারি রাতে মুক্তা সিনেমা হল চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম তার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ বহিষ্কারাদেশ ঘোষণা করেন। এ সময় পৌর আ.লীগের অন্যান্য নেতা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দলীয় সুত্রে জানা গেছে, ১৫ জানুয়ারি পৌরশহরের ব্যবসায়ীদের সাথে রাস্তার পাশে মালামাল রাখাকে কেন্দ্র মারামারি এবং এ ঘটনায় গত ১৮ জানুয়ারি বুধবার রাতে পৌরশহরে তার নেতৃত্বে সা¤প্রদায়িক উসকানিম‚লক ঝটিকা মিছিলে সা¤প্রদায়িক বিভেদ ও বিশৃংঙ্খলা সৃষ্টিকারি ¯েøাাগান দেয়ার অপরাধে তাকে পৌর আ.লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category