• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাতে আঁধারে কম্বল নিয়ে ঘুমন্ত মানুষের কাছে এসপি

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

মহসিন হোসেন মিতুল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: রাতের আঁধারে ঠাকুরগাঁওয়ে জেলার রেলস্টেশনে থাকা ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

বৃহস্পতিবার মধ্যরাতে রোড রেলস্টেশন এলাকায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।রেলস্টেশনে থাকা আম্বিয়া,আওয়াল,কায়সার বলেন, শীতে রাতে ঘুমাতে অনেক কষ্ট হতো। অনেক সময় শীতের কারণে ঘুম ভেঙে যেত কিন্তু আজকে স্যার আমাদের একটা শীতবস্ত্র দিয়েছেন। আজ আমরা শান্তিতে ঘুমাতে পারব।

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন,গত কয়েকদিন ধরে খুব শীত পড়েছে। সেজন্য রাতে পৌর শহরের রোড রেলস্টেশনে শীতার্ত মানুষের জন্য উপহার হিসেবে শীতবস্ত্র নিয়ে এসেছি। এই কার্যক্রম চলমান থাকবে। তবে আমি মনে করি সকলকের এভাবে এগিয়ে আসার দরকার।

শীতবস্ত্র বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)মিথুন সরকার, সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ সহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category