• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাতে ছেঁড়া হলো এনসিপির বাগেরহাট জেলা কার্যালয়ের সাইনবোর্ড

দিনকাল বিডি ২৪ / ২২১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 114.08656;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

বাগেরহাট প্রতিনিধি ||

নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট জেলা কার্যালয়ের প্রধান ফটকের সাইনবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে পৌরসভার ভেতরে রাজনৈতিক ব্যানার খোলার কথা বলে পৌরসভা কর্তৃপক্ষের একদল পরিচ্ছন্ন কর্মীরা এনসিপির জেলা কার্যালয়ের সাইনবোর্ড ছিঁড়ে রেখে চলে যায় বলে অভিযোগ করেছে স্থানীয়রা ও এনসিপি নেতারা। ঘটনাটি ঘটে বাগেরহাট শহরের খানজাহান আলী রোডের মিঠাপুকুর পাড় এলাকায় অবস্থিত এনসিপির জেলা কার্যালয়ে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা কার্যালয়ে এসে নেতাকর্মীরা প্রধান ফটকের সাইনবোর্ড ছেঁড়া অবস্থায় দেখতে পান।

স্থানীয় দোকানের কর্মচারী মোঃ সাইদুল বলেন,আমরা বারবার নিষেধ করেছি, অনুরোধ জানিয়েছি যেন সাইনবোর্ডটি না ছেঁড়া হয়। কিন্তু এসব কথার কোনো তোয়াক্কা না করে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা জোরপূর্বক সাইনবোর্ডটি ছিঁড়ে ফেরে পরবর্তীতে অন্য পরিচ্ছন্ন কর্মী মানা করলে ওই অবস্থায় রেখে চলে যান।

বাগেরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার বলেন, আমরা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে কার্যালয়ে এসে দেখি আমাদের মেইন ফটকের সাইনবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

বাগেরহাট পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক ডা. মো. ফকরুল হাসান বলেন, এ ধরনের কোনো সাইনবোর্ড ছিঁড়ে ফেলার বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category