• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাবিতে চালু হলো ই-কার্ট সার্ভিস

দিনকাল বিডি ২৪ / ৮১ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ও অভ্যন্তরীণ পরিবহণ ব্যবস্থা সহজ করতে চালু করা হয়েছে পরিবেশবান্ধব ই-কার্ট সার্ভিস। রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের (রুয়া) ব্যবস্থাপনায় এখন থেকে ক্যাম্পাসের অভ্যন্তরে মাত্র ৫ টাকা ভাড়ায় চলাচল করা যাবে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন-১ চত্বরে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে এই ই-কার্ট সার্ভিসের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত ক্যাম্পাসে চলাচলের জন্য সুলভ পরিবহণের যে অভাব ছিল, এই ই-কার্ট চালুর ফলে তা লাঘব হলো।
জানা গেছে, প্রথম পর্যায়ে ৫টি ই-কার্ট দিয়ে এই সেবার যাত্রা শুরু হয়েছে এবং শীঘ্রই আরও একটি কার্ট বহরে যুক্ত হবে। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, শহীদ সাকিব আনজুম (কাজলা) গেট ও শহীদ আলী রায়হান (বিনোদপুর) গেট থেকে বিভিন্ন আবাসিক হল এবং একাডেমিক ও প্রশাসন ভবন রুটে এই গাড়িগুলো চলাচল করবে। প্রতি যাত্রায় শিক্ষার্থীদের ভাড়া গুনতে হবে ৫ টাকা। ভবিষ্যতে চাহিদা ও উপযোগিতা বিবেচনা করে ই-কার্টের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এবং পরিবহণ প্রশাসক প্রফেসর মো. আব্দুর রাজ্জাক সরকার।
এছাড়াও রাকসু সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রুয়ার সভাপতি মো. রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক প্রফেসর মো. নিজাম উদ্দীন, কোষাধ্যক্ষ প্রফেসর জে এ এম সকিলউর রহমান ও নির্বাহী সদস্য নূরুল ইসলাম বুলবুলসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category