• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাবিতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও লিফলেট বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ বুধবার, ২ আগস্ট, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২ আগস্ট) বেলা পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়টির ফার্মেসী অ্যাসোসিয়েশন আয়োজিত এই কর্মসূচির শুরুতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ফার্মেসী বিভাগের সভাপতি অধ্যাপক আজিজ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এছাড়া বিশেষ অতিথি ছিলেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর এবং কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক।
আলোচনা সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফামের্সী অ্যাসোসিয়েশনের ছাত্র উপদেষ্টা ও ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. শাহনাজ পারভীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, শোকের মাসে আমাদের শুধু শোকের আবহ ধরে রাখলেই হবে না। আমরা যদি শোককে শক্তিতে পরিণত করতে পারি তবেই জাতির পিতার প্রতি শ্রদ্ধা দেখানো হবে। আমরা জানি ডেঙ্গু এবারে ভয়াবহ আকারে দেখা দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য সবচেয়ে দরকার হল ব্যক্তি পর্যায়ের সচেতনতা। আর এই সচেতনতা বৃদ্ধির জন্য গবেষণারও প্রয়োজন আছে। এজন্য আমি বিশ্ববিদ্যালয়েল ফার্মেসী এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগকে আহŸান জানিয়েছি।
উপাচার্য বলেন, অনেক সময় ডেঙ্গুর জন্য যে ওষুধটি দেয়া হচ্ছে, সে ওষুধে কাজ হচ্ছে না। এর কারণ হল প্রতিনিয়ত তার স্বভাব পরিবর্তন হচ্ছে। এজন্য ফার্মেসী বিভাগকে প্রতিবছর ডেঙ্গুর ডাটাবেজ সংরক্ষণ করতে হবে। ডেঙ্গুকে প্রতিরোধ করার উপায় বের করার জন্য, বিজ্ঞান দিয়ে প্রতিহত করার জন্য ফার্মেসী বিভাগ যেন একটি অগ্রণী ভূমিকা পালন করে। এসময় তিনি রাবি ফার্মেসী অ্যাসোসিয়েশনের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
ফার্মেসী বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ড. এমএ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়েল প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় পূর্বের স্থানে এসে শেষ হয়। র‌্যালি চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, রিকশাচালক, দোকানদারসহ সে সময়ে বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত নানা পেশাজীবী মানুষের মাঝে ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category