• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাবিতে বহ্নিশিখার উদ্যোগে আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণ শুরু

দিনকাল বিডি ২৪ / ১২৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)
স্বেচ্ছাসেবী সংগঠন বহ্নিশিখা’র উদ্যোগে তৃতীয় বারের
মতো আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ
কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মহিলা জিমনেসিয়াম মাঠে
আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের সূচনা করা হয়।
আয়োজকরা জানান, নারীদের ব্যক্তিগত নিরাপত্তা ও জরুরি
পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে।
আগামী সাত দিনব্যাপী চলবে এই কার্যক্রমে প্রায় ১০০ জন নারী
শিক্ষার্থী অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীরা আত্মরক্ষার ব্যবহারিক
কৌশল, ঝুঁকি চিহ্নিতকরণ ও তাৎক্ষণিক প্রতিরোধ সম্পর্কে
হাতে-কলমে ধারণা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের প্রতিনিধিরা বলেন, শিক্ষার্থীদের
আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সংকটময় পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত
নেওয়ার দক্ষতা গড়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা
আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ নারী শিক্ষার্থীদের
আত্মরক্ষায় সচেতনতা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category