• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাবির বিজ্ঞান অনুষদে ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্ষক ৯৫ শিক্ষার্থী

দিনকাল বিডি / ১৩৭ Time View
প্রকাশঃ বুধবার, ৭ জুন, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষা ও গবেষণায় বিশেষ কৃতিত্বের জন্য বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৪ শিক্ষক ও ৯৫ শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বুধবার (৭ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই পুরস্কার প্রদান করা হয়।
বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক শাহেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির এবং কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামাণিক।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, নতুন বাজেটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে রিসার্চ এÐ ইনোভেশন নামে একটি সেল গঠন করা হয়েছে। এই সেলের মাধ্যমে গবেষকদের কাজের ভিত্তিতে অর্থ বরাদ্দ এবং তাদের গবেষণা তদারকি করা হবে। বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে রিসার্চ ল্যাব তৈরি জন্য ইউজিসি’র নিকট কয়েক কোটি টাকা চেয়েছি। খুব শিগগিরই সেটা পাওয়া যাবে। এমনকি বিশ্ববিদ্যালয়ে পাবলিকেশনের জন্য নতুন নীতিমালা তৈরীর কাজ চলছে। এতে সর্বাধিক পাবলিশার্সদের পুরস্কৃত করা হবে। সমন্বিত গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই।
উল্লেখ্য, ২০২১ ও ২২ সেশনের কৃতি শিক্ষার্থীদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এতে অ্যাওয়ার্ড পেয়েছেন ৪ জন শিক্ষক, সেরা পেপার ৪টি এবং অনুষদভুক্ত বিভাগের ৯৫ জন কৃতি শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category