• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাবি ভর্তি পরীক্ষার ফল পেতে ভোগান্তি

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: হঠাৎ করেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ওয়েবসাইট ডাউন হয়ে গেছে। কখনও কখনও সাইট পাওয়া যাচ্ছে, আবার কখনও পাওয়া যাচ্ছে না! আর এরই মধ্যে রাবি ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করেছে প্রশাসন।
তাই ভর্তি পরীক্ষার ফলাফল পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে থাকা ভর্তি ইচ্ছুদের।
এর আগে সোমবার (৫ জুন) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য ‘সি’ ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। আর মূলত এরপর থেকেই ওয়েবসাইট ডাউন হয়ে যায়। ফল পেতে সবাই ওয়েবসাইটে প্রবেশ করায় অতিরিক্ত চাপে ওয়েবসাইটটি ডাউন হয়ে যায়। এরপর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইট ধফসরংংরড়হ.ৎঁ.ধপ.নফ পেজে প্রবেশ করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ফল প্রত্যাশীরা।
বিষয়টি জানিয়ে দুদিন থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ভোগ ও ভোগান্তির কথা লিখছেন ভর্তিচ্ছুরা। অনেকের অভিযোগ, একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ও ফল প্রকাশ করেছে; সেখানে এমন বিড়ম্বনায় পড়তে হয়নি। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই পিডিএফ আকারেও ফলাফল প্রকাশ করতে পারতো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা বলেন, টেকনিক্যাল বিষয়টি আগে আমাদের বুঝতে হবে। এ সময় তিনি উদাহরণ টেনে বলেন, রেলওয়ের সার্ভারে সকাল ৮টার দিকে কি ঢুকা যায়? কম করে হলেও দেড় লাখ মানুষ এখানে হিট করছে; কোনো সার্ভারই এমন সময়ে সাপোর্ট দিতে পারবে না। কিছু ঘণ্টা পার হলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category