• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

দিনকাল বিডি ২৪ / ৮৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)
মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ,
হত্যাচেষ্টা, যৌতুক দাবি ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার
আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার ১৭ দিন পেরিয়ে গেলেও
অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীর
পরিবার। তারা অভিযোগ করেছেন, মামলা হওয়ার পরও তদন্তে দৃশ্যমান
অগ্রগতি না থাকায় বিচারপ্রাপ্তি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার রাজশাহী মহানগরের একটি স্থানীয় পত্রিকা
কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিভাবক মোঃ
আব্দুল হাকিম বলেন, রাবির মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ
নামুল হক দীর্ঘদিন ধরে তার স্ত্রী নূরজাহান সুলতানা রেনির ওপর
শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। তার অভিযোগ,
প্রায় ১৪০ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করা হয়েছে এবং এক
কোটি টাকা যৌতুকের দাবিতে একাধিকবার হত্যাচেষ্টা ও
প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, গত ৪ জুলাই রাতে অভিযুক্ত শিক্ষক
৭/জন সহযোগীকে সঙ্গে নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে নগরীর
কাজলা অক্ট্রয় মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে জোরপূর্বক
তার স্ত্রীকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখেন। এ সময়
স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদ করেন এবং ভিডিও ধারণ
করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে
পড়ে।
এ ঘটনায় ১৯ জুলাই মতিহার থানায় দণ্ডবিধির ৩৬৪/৩৪ ধারায়
মামলা (নং-১৪) দায়ের করা হলেও এখনো অভিযুক্তকে গ্রেফতার করা
হয়নি বলে অভিযোগ করেন বাদী। তিনি তদন্তকারী কর্মকর্তা
এসআই রিপন কুমার সরকারের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির
অভিযোগ তুলে দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং ভুক্তভোগীর
নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোঃ এনামুল হক বলেন, মামলা
হয়েছে, থানা ও আদালত বিষয়টি দেখবে। আমি আইনের প্রতি
শ্রদ্ধাশীল। এর বেশি মন্তব্য করতে রাজি হননি তিনি।

তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন কুমার সরকার বলেন, মামলার
তদন্ত চলমান রয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা
করে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হবে।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরজুন বলেন,
তিনি সম্প্রতি থানায় যোগদান করেছেন, বিষয়টি তদন্তকারী
কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category