• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ: কাজ শুরু করেছে তদন্ত কমিটি

দিনকাল বিডি / ১৫২ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ মার্চ, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় কাজ শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা।
মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুনে পুড়িয়ে দেওয়া স্থান পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন কমিটির প্রধান রাবির উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, সদস্য সাবেক প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান, সহকারী প্রক্টর আরিফুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুর রশিদ সরকার ও সিন্ডিকেট সদস্য মোঃ শফিকুজ্জামান জোয়াদ্দার।
তদন্ত কমিটি জানায়, তারা ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ও আশপাশে ঘুরে দেখেন তদন্ত কমিটির সদস্যরা।
এর আগে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রথমে তিন সদস্য থাকলেও পরে আরও দুই সদস্য বাড়ানো হয়। এ নিয়ে সংঘর্ষে ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি কাজ করছে।
প্রসঙ্গত, শনিবার (১১ মার্চ) রাবি সংলগ্ন বিনোদপুর বাজারে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে রাবির প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়। সংঘর্ষের ঘটনায় পৃথক অজ্ঞাতনামা মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, মতিহার থানা পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category