• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রামপালে পর্ণগ্রাফি আইনের মামলায় যুবক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ বুধবার, ২২ মে, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
রামপালে গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে তা না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার অভিযোগে পর্ণগ্রাফি আইনে একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা টি করেন ভিকটিমের স্বামী শেখ হাসিবুর রহমান। রামপাল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সদরের মালেক শেখের ছেলে প্রধান আসামী হাসান শেখ (৩৫) কে গ্রেফতার করেছে।

জানা গেছে, উপজেলা সদরের হাসিবুর রহমানের স্ত্রী (২০) কে ফুসলিয়ে ও ভয়ভীতি দিয়ে তার সাথে সম্পর্ক তৈরি করে স্থির চিত্র ও ভিডিও চিত্র ধারণ করে। এক পর্যায়ে আসামীরা ৫ লক্ষ টাকা দাবী করে। দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে আসামীরা যোগসাজশে টিক টক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও ছেড়ে দেয়। এতে বাদী ও ভিকটিমের সামাজিকভাবে মানসম্মানের হানি ঘটে। চাঁদার টাকা না দেওয়ায় আসামী হাসান শেখ, আ. মালেক শেখ, আবু তালেক শেখ, আবু দাউদ শেখ ও সাইদ শেখ হুমকি দিতে থাকে।

এতে বাদী ও ভিকটিম ভীত হয়ে পড়ে। এক পর্যায়ে বাদী হাসিব বাগেরহাটের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এঁর আদালত-৮ এ ইং ২১-০৫-২০২৪ তারিখ ৩৩/২০২৪ নং পিটিশন মামলা করেন। বিজ্ঞ আদালত রামাপাল থানাকে এজাহার পূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেন। রামপাল থানা পুলিশ আদালতের কপি হাতে পেয়ে মামলাটি রেকর্ড করেন। যার নম্বর -৯, তারিখ ২১-০৫-২০২৪।

রামপাল থানার ওসি সোমেন দাশ এর সাথে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের আটকের চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category