• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রামপালে বিজয় দিবস উপলক্ষে ৮ দলীয় এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

দিনকাল বিডি / ২৫৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি ।।

মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গিকার ব্যক্ত করে রামপালে মহান বিজয় দিবস উপলক্ষে ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় খুলনা সিটি করপোরেশন এর মেয়র তালুকদার আবদুল খালেক এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মধ্যে আরও রয়েছে ক্বেরাত প্রতিযোগিতা, দাবা, ক্যারাম, হাডুডু ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে । শেখ নাইম আহমেদ এর সভাপতিত্বে ও রামপাল সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান সেখ নূরুল হক লিপন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, মুক্তিযোদ্ধা শেখ আ. মান্নান, বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন কুমার গোলদার, ভাগা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, অধ্যক্ষ মোতাহার রহমান, প্রভাষক শাহ নেওয়াজ, গৌরম্ভা ইউপির সাবেক চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, সদরের সাবেক চেয়ারম্যান শেখ মো. বজলুর রহমান, ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মনির আহমেদ প্রিন্স, ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ। খেলার প্রথম দিনে হুড়কা ইউনিয়ন ও গৌরম্ভা ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ করে। প্রথম খেলায় ১-০ গোলে হুড়কা ইউনিয়ন একাদশ জয়লাভ করে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category