• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চার চোর আটক

দিনকাল বিডি / ২২২ Time View
প্রকাশঃ শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চার চোরকে আটক করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের মুল ফটকে চোরাই তামার তারবহনকারী ট্রাকসহ চোরদের আটক করা হয়। মামলা দায়ের পূর্বক আটককৃতদের রামপাল থানায় হস্তান্তর করেছে আনসার সদস্যরা।
আটককৃতরা হলেন, ট্রাকের চালক রামপাল উপজেলার বর্ণি গ্রামের মিশারুল ইসলাম হাওলাদার (২৪),মানিকপুর গ্রামের ইমরান তরফদার (৪২), সুলতানিয়া গ্রামের সাইফুল শেখ (২৬) ও ট্রাকের হেলপার মোরেলগঞ্জের জিউধারা গ্রামের ফুল মিয়া। উদ্ধারকৃত ৪০ কেজি তামার তারের আনুমানিক মুল্য ৭২ হাজার টাকা।
আনসার ব্যাটালিয়ন খুলনা-৩ এর অধিনায়ক চন্দন দেবনাথ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি তল্যাসি করে চোরাইকরা তামার তার উদ্ধার করা হয়। বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধারকৃত মালামাল ও চোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category