• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ সোমবার, ২০ জুলাই, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী সিটি কর্পোরেশনের
প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
করেছেন আহম্মদপুর বায়তুল মামুর জামে মসজিদ কমিটির
নেতৃবৃন্দ।
রবিবার (১৯ জুলাই) দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে মসজিদ
কমিটির নেতৃবৃন্দ মসজিদ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে
প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তারা মসজিদের চলমান উন্নয়ন কার্যক্রমে রাজশাহী
সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন। রাসিক
প্রশাসক উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন
এবং মসজিদের উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ
থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে দেশ, জাতি, নগরবাসীর কল্যাণ, রাজশাহী
সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়ন এবং প্রশাসক মোঃ
মাহফুজুর রহমান রিটনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা
করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় মসজিদ কমিটির সভাপতি মোঃ আশরাফ জামাল আব্বু,
সেক্রেটারি মোঃ সাইফুল ইসলামসহ মসজিদ কমিটির অন্যান্য
সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় কোর্ট স্টেশন জামে মসজিদ কমিটির সদস্যবৃন্দ রাজশাহী
সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের
সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে কমিটির নেতৃবৃন্দ
মসজিদ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসকের সঙ্গে
মতবিনিময় করেন।
এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাবু,
নির্বাহী সদস্য শফিকুল ইসলাম বাবলুসহ অন্যান্য সদস্যবৃন্দ,
রাসিকের বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম
খান, হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category