• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মাহিন্দ্রে ট্রাকের ধাক্কায় নিহত ২

দিনকাল বিডি ২৪ / ১৯৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্রে তেলবাহী ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মাহিন্দ্রে থাকা আরও তিন যাত্রী। তাদের মধ্যে এজনের অবস্থা আশঙ্কাজনক। আজ (২২ জানুয়ারি) বৃহস্পতিবার বেলা বারোটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত যাত্রীরা হলেন, ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরনিখলা গ্রামের মোতালেবের ছেলে রবিন মিয়া(২০),পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার গঙ্গাশ্রম গ্রামের মৃত আমীর উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার(৬০)।গুরুতর আহত দুইজন হলেন- আঠারবাড়ি ইউনিয়নের ভাসাটি গ্রামের মাহিন্দ্রা ড্রাইভার আকাশ(১৮), সোহাগি ইউনিয়নের বগাপোতা গ্রামের আল মাসুদের স্ত্রী শাহীনা পারভীন(৪০)। অপর একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ,

ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ বাজারে দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্রার পেছনে তেলবাহী একটি ট্রাক এসে ধাক্কা দিলে মাহিন্দ্রটি উল্টে দুমড়েমুচড়ে যায়। এসময় যাত্রীরা মহাসড়কে পড়ে যায়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহিন্দ্র যাত্রী আব্দুস সাত্তারকে মৃত ঘোষণা করেন। ড্রাইভার আকাশ, যাত্রী রবিন ও শাহিনা পারভীনকে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর রবিন মিয়া মারা যান।

ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। স্বজনেরা লাশ নেওয়ার জন্য এসেছেন। এ ঘটনায় ট্রাক ও মাহিন্দ্র জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category