• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাস্তা নির্মাণে দুর্নীতি, সাংবাদিক লাঞ্ছনা ও রাজনৈতিক দাপট—ইউপি সদস্য ইমরান হোসেন কালুর বিরুদ্ধে ফুঁসে উঠেছে কুশমাইল ভরতবাসী”

দিনকাল বিডি / ৮৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩ নম্বর জুনাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইমরান হোসেন কালুর বিরুদ্ধে সরকারি টিআর প্রকল্পে দুর্নীতি, কাজের নিম্নমান, সাংবাদিক লাঞ্ছনা এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। কুশমাইল ভরত গ্রামের অন্তত ২০ জন বাসিন্দা স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ ইতোমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে জমা দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সরকারিভাবে বরাদ্দকৃত প্রায় দুই লাখ টাকার একটি রাস্তা নির্মাণ প্রকল্পে ভেকু (এক্সকাভেটর) দিয়ে কাজ শেষ করে ফেলা হয়, যা সরকারি নিয়মের পরিপন্থী। গ্রামবাসীর দাবি, কাজের মান একেবারেই সন্তোষজনক নয় এবং প্রকল্পের একটি অংশের অর্থ আত্মসাৎ করা হয়েছে।

বিষয়টি নিয়ে একজন সাংবাদিক প্রতিবেদন করতে গেলে ইউপি সদস্য ইমরান হোসেন কালু তাঁকে প্রকাশ্যে অপমান ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনা সম্পর্কে নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে।

এলাকাবাসীরা জানান, ইমরান হোসেন কালু প্রকাশ্যে রাজনৈতিক পরিচয় দেখিয়ে বলেন, “আমি বিএনপি করি, আমার কিছুই হবে না।” এমন বক্তব্যে স্থানীয়দের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে।

এলাকাবাসীর একমাত্র দাবি—দ্রুত তদন্ত করে প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করা হোক এবং সাংবাদি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category