• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রুয়েটের ক্লাস রুমগুলোকে গ্রীন ও স্মার্ট করা হবে

দিনকাল বিডি / ১৬১ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশান ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগকে আর্কিটেকচার ভবনে স্থানান্তর উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নতুন ভবনে এই বিভাগের স্থানান্তর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, রুয়েটের ক্লাস রুমগুলোকে গ্রীন ও স্মার্ট করে গড়ে তোলা হবে। এছাড়া বিইসিএম বিভাগে জরুরিভাবে ল্যাব স্থাপনেরও নির্দেশনা দেন উপাচার্য।
বিইসিএম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রবিউল আওয়ালের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী। স ালনা করেন প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী-সহ বিভিন্ন বিভাগের প্রধান, দপ্তর ও শাখা প্রধান এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিইসিএম বিভাগটি এতোদিন পুরকৌশল বিভাগের ট্রান্সপোর্টেশন ল্যাবের দ্বিতীয় তলায় একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিভাগটির পরিসর বৃদ্ধি পাওয়ায় তা আর্কিটেকচার ভবনের চতুর্থ তলায় স্থানান্তর করা হয়েছে। এর ফলে একাডেমিক ও গবেষণা কার্যক্রম এখন থেকে আরো সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category