• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রুয়েটে ৫৩ শিক্ষকের গবেষণা প্রকল্প অনুমোদন

দিনকাল বিডি ২৪ / ২১৮ Time View
প্রকাশঃ শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন ৫৩ জন শিক্ষক ও গবেষকের গবেষণা প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য ২ কোটি ২৮ লক্ষ ৭২ হাজার বরাদ্দ দেয়া হয়েছে।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত গবেষণা সম্পর্কিত মূল্যায়ন কমিটির সভায় উক্ত প্রকল্পগুলোর অনুমোদন ও সেগুলো বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে।
রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, অনুমোদিত গবেষণা প্রকল্পগুলো আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। সভায় ২০২২-২০২৩ অর্থবছরে রুয়েটে বাস্তবায়নকৃত গবেষণা প্রকল্পগুলো চ‚ড়ান্ত প্রতিবেদন আগামী ১০ অক্টোবর সেমিনার আয়োজনের মাধ্যমে উপস্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভায় তিন শিক্ষকের গবেষণা কার্যক্রমের ভিত্তিতে জার্নাল প্রকাশের জন্য অর্থ বরাদ্দ করা হয়।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ও এই কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদ রানা, কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ এবং প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category