• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রুয়েটে স্বাক্ষরিত হয়েছে স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমঝোতা স্মারক

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

মাসুদ রানা রাব্বানী রাজশাহী:
স্বাস্থ্যসেবা দেওয়া-নেওয়ার মাঝে একটি সেতুবন্ধন তৈরীর লক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাথে পপুলার ডায়াগনোস্টিক সেন্টার লিমিটেড রাজশাহী ব্রাঞ্চ এবং ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী ব্রাঞ্চের মধ্যে আজ স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার বিকেলে রুয়েট কেন্দ্রীয় মেডিকেল সেন্টারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, পুরকৌশল অনুষদের ডীন ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, চীফ মেডিকেল অফিসার ডা. মো. মোকসেদ আলী, পপুলার ডায়াগনোস্টিক সেন্টার লিমিটেড রাজশাহী ব্রাঞ্চের এজিএম ফরিদ মোহাম্মদ শামীম, ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী ব্রাঞ্চের এডমিন ইনচার্জ মো. সাইফুল ইসলাম।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা চুক্তি সই করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী। পপুলার ডায়াগনোস্টিক সেন্টার লিমিটেড রাজশাহী ব্রাঞ্চের পক্ষে এজিএম ফরিদ মোহাম্মদ শামীম এবং ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী ব্রাঞ্চের পক্ষে এডমিন ইনচার্জ মো. সাইফুল ইসলাম এই সমঝোতা চুক্তি সই করেন।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category