• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রূপসী নওগাঁর পক্ষ হতে কোরআন শরীফ বিতরণ

দিনকাল বিডি / ২৮৫ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

রাণীনগর (নওগাঁ) প্রাতনিধি: স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’র পক্ষ হতে নওগাঁর আত্রাই উপজেলার শুকটিগাছা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজখানায় কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় শুকটিগাছা হাফেজিয়া মাদ্রাসা চত্বরে মাদ্রাসা ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়।

জানা গেছে, যুবকদের উদ্যোগে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’ ছয় বছর ধরে নওগাঁ জেলায় সামাজিক বিভিন্ন কাজ করে আসছে। সদস্য ও শুভাকাক্সক্ষীদের আর্থিক সহায়তা নিয়ে অনেক হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় মাদ্রাসার হেফজখানা ছাত্রদের জন্য কোরআন শরীফ বিতরণের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা ডা. খালেদ বিন ফিরোজ বলেন, সামাজিক ভালো কাজের ধারাবাহিকতা অনুযায়ী আমরা গ্রাম পর্যায়ের এতিমখানা ও মাদরাসাগুলোর হেফজখানায় ছাত্রদের কোরআন বিতরণের উদ্যোগ নিয়েছি। চাহিদা অনুসারে জেলার প্রতিটা মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের হাতে আমরা কোরআন শরীফ তুলে দেওয়ার চেষ্টা করব, ইনশা আল্লাহ।

শুকটিগাছা হাফেজিয়া মাদ্রাসার মহতামিম মাওলানা মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে কোরআন বিতরণী অনুষ্ঠানে রূপসী নওগাঁ সংগঠনের প্রচার সম্পাদক মোস্তফা জামাল, কার্য নির্বাহী সদস্য হাফেজ জহুরুল ইসলাম, হাফেজ জোবায়ের, হাফেজ আবু বক্কর সিদ্দিক সহ মাদ্রাসার শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category