• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রৌমারীতে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২০৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে ৩ হাজার ১০৫ পিস ইয়াবাসহ কুখ্যাত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(৭ মার্চ) বিকেল সাড়ে ৩টায় রৌমারী উপজেলার সদর ইউনিয়নের রতনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারি এলাকার সিরাজুল ইসলামের পুত্র ফকির ওরফে জাহের আলী ফকির (৪০) ও রতনপুর এলাকার আব্দুল সালামের পুত্র রফিকুল ইসলাম ওরফে সাগর (৩৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ১০৫ পিস ইয়াবাসহ ৭টি মামলার আসামী ফকির ওরফে জাহের আলী ফকির ও ৬টি মামলার আসামী রফিকুল ইসলাম ওরফে সাগরকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় রৌমারী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুশাহেদ খান জানান, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category