• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

লালপুরের ধুপইল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ মার্চ, ২০২৩

মোঃ আতাউর রহমান
লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা :

লালপুর উপজেলার ধুপইল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. জয়নাল আবেদীন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহীদুল ইসলাম বকুল সংসদ সদস্য ৫৮ নাটোর-১( লালপুর- বাগাতিপাড়া)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নরুল ইসলাম ঠান্ডু,
ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নুরে আলম সিদ্দিকী,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, প্রাক্তন প্রধান শিক্ষক এ.এইচ.এম মতিউর রহমান, মোঃ জুলফিকার আলি পারভেজ ইউপি সদস্য ২নং ওয়ার্ড, মোছাঃ বেলী বেগম সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, ধুপইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ আব্দুল আওয়াল, আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুর রশিদ, মোঃ হাসেন আলী, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ তোহিদুল ইসলাম বাঘা, সুইট প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো শামীম ইকবাল । এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category