• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

লালপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দিনকাল বিডি / ২৩০ Time View
প্রকাশঃ বুধবার, ৮ মার্চ, ২০২৩

লালপুর( নাটোর) প্রতিনিধি

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও র্্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা।

প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী। তিনি নারী দিবসে বক্তব্য বলেন, নারী আর আজ অবলা না। নারীকে স্বাবলম্বী করে তুলেছেন আওয়ামী লীগ সরকার। ঘরে বসে থাকলে দেশের উন্নয়ন সম্ভব না। ঘর থেকে বাহির হওয়া জরুরী। দেশের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন নারী। আওয়ামী লীগ সরকারের কারনে নারীরা আজ ফিরে পেয়েছে মর্যাদা। আগে সন্তানের প্রয়োজনীয় কাগজপত্রে পিতার পরিচয় দেয়া থাকতো। বর্তমানে মায়ের তথ্য দেয়া হচ্ছে। মায়ের এ্যাকাউন্টে টাকা দেয়া হচ্ছে সন্তানের উপবৃত্তির। ঘরের কাজের পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে। প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তাই সকল নারীকে দেশ ও দশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। নিজেকে আত্মনির্ভশীল করতে চাইলে কর্মসংস্থান মূলক কাজে মনযোগী হওয়া জরুরী।

অনুষ্টানে আরও বক্তব্য প্রদান করেন উপজেলা এসিল্যান্ড দেবাশীষ বসাক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আফতাব হোসেন ঝুলফু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাবণী সুলতানা। উক্ত অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা সহ নারী সংগঠনের সদস্য, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category