• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

লালপুরে মোহরকয়া জামেয়াতুর_রাশাদ_কেজি স্কুলের শুভ উদ্বোধন।

দিনকাল বিডি / ২২৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

লালপুর প্রতিনিধি ( নাটোর)
লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া জামেয়াতুর রাশাদ কেজি স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩১শে অক্টোবর ( সোমবার) বিকেল ৪.০০ টার সময় কেজি স্কুল উদ্বোধন করেন লালপুর উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ ইসাহক আলী। অধ্যক্ষ ড. মোঃ ইসমত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা শিহাব উদ্দিন সাহেব, মোঃ সিদ্দিক আলী মিষ্টু চেয়ারম্যান বিলমাড়িয়া ইউনিয়ন, মোঃ আব্দুল মান্নান, মোঃ রমজান আলী,বশির উদ্দিন, সিমানুর রহমান, মোঃ লুৎফর রহমান, মোঃ মাবুদ আলী প্রমুখ। জনাব ইসাহাক আলী বলেন লালপুরে মোহরকয়া জামেয়াতুর_রাশাদ_কেজি স্কুল এই এলাকার শিশু সর্বোত্তম শিক্ষা দিয়ে জাতি গঠনে লক্ষে তাদের তৈরি করবে। তিনি আরও বলেন কেজি স্কুলের মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ যেন ভালো ভাবে গড়ে উঠে এই প্রত্যাশা করি। সভাপতির ভাষণে অধ্যক্ষ ইসমত হোসেন বলেন মোহরকয়া অঞ্চলে শিশুদের ভিতর জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এই কেজি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। গ্রাম এলাকায় যে কেজি স্কুলে পড়াশোনা করে ভালো ভাবে প্রতিযোগিতায় টিকে থাকা যায় সে লক্ষে আমরা কেজি স্কুল প্রতিষ্ঠা করেছি। সবশেষে সকলের সহযোগিতা কামনা করে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category