• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

লালপুরে যুবদিবস উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত।

দিনকাল বিডি / ১৯৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

লালপুর প্রতিনিধি ( নাটোর)ঃ
লালপুর উপজেলার যুব দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, সনদপত্র ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১লা নভেম্বর ( মঙ্গলবার) সকাল ১০টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। “প্রশিক্ষিত যুবক উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ইসাহক আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা শামীমা সুলতানা। এসময় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান মোঃ লাবণী সুলতানা। উক্ত আলোচনা সভায় আরোও উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ কাজী আছিয়া জয়নুল বেনু প্রমুখ। পরে যুব উদ্যোক্তার মাঝে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category