• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

লালপুর নবেসুমিতে ইক্ষু রোপণ শুরু

দিনকাল বিডি / ২৪০ Time View
প্রকাশঃ বুধবার, ২ নভেম্বর, ২০২২

লালপুর প্রতিনিধি ( নাটোর)
নাটোরে নর্থের বেঙ্গল সুগার মিলে ২০২২-২৩ মৌসুমে ইক্ষু রোপণ কর্মসূচি শুরু হয়েছে। ২রা নভেম্বর ( বুধবার) নবেসুমি আওতায় ঈশ্বরদী সাবজোনে ইক্ষু রোপণ কাজের উদ্বোধন করেন এমডি রসায়নবিদ আনিসুল আজম। ঈশ্বরদী সাবজোনের অধীনে মোঃ শহীদুল ইসলামের জমিতে ইক্ষু রোপণ করা হয়েছে। সিআইসি নাহিদুজ্জামান নাহিদ জানান, জমির মালিক শহীদুল ইসলামের এক একর জমিতে ইক্ষু রোপণ কাজের উদ্বোধন করেন এমডি রসায়নবিদ আনিসুল আজম স্যার। ইক্ষু রোপণের সময় আরও উপস্থিত ছিলেন ডিজিএম মোঃ কায়সার সরকার, ঈশ্বরদী সাবজোন প্রধান ইয়াসমীন খাতুনসহ আরো অনেকে। এমডি আনিসুল আজম বলেন, নবেসুমিতে ইক্ষু চাষ বৃদ্ধি জন্য কৃষকদের প্রতিবছরের ন্যায় এবারেও বীজ সার প্রদান করা হচ্ছে। ব্যবস্হাপনা পরিচালক আরও জানান সুগার মিল এলাকায় কৃষকদের ইক্ষু আবাদ বৃদ্ধির করার লক্ষে তাদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। তাদের ইক্ষু আবাদের সময় জমি তৈরি কিভাবে করতে হবে তা সিআইসির মাধ্যমে জানতে পারছে ফলে সে মোতাবেক ইক্ষু আবার করে লাভবান হচ্ছে। ইক্ষু জমিতে রোপণের সময় ভালো মানের বীজ সরবরাহ করা হচ্ছে। নবেসুমিতে ইক্ষু আবাদ আরও বেশি পরিমাণ করার জন্য জমির মালিকদের উদ্বুদ্ধ করা হয়েছে। ফলে নবেসুমিতে এবার ইক্ষু আবাদ বৃদ্ধি হবে বলে আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category