• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

লালমনিরহাট জেলার সদর উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১০,০০০- টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং লালমনিরহাট সদর উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ২৪.০৯.২০২৪ ইং তারিখে সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্ট অভিযানে উপজেলার পুরান বাজারের মেসার্স চাঁদ বেকারি নামক প্রতিষ্ঠানে ব্রেড ও বিস্কুট পণ্যের সিএম লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া বিডিআর গেটে অবস্থিত সকল ফলের দোকানে ওজন যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায়, কিন্তু ভেরিফিকেশন সনদ না থাকায় দ্রæত আবেদন করার পরামর্শ প্রদান করা হয়।

উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন লালমনিরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা ফেরদৌস। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ নাসির উদ্দীন ও ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান।

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category