• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

শত শত পরিবারকে ভূমিহীন রেখেই রামপাল উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা উপলক্ষে নির্বাহী কার্মকর্তার প্রেস ব্রিফিং

দিনকাল বিডি ২৪ / ১০৩ Time View
প্রকাশঃ সোমবার, ১০ জুন, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
রামপালে শতশত পরিবারকে ভূমিহীন রেখেই রামপাল উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা উপলক্ষে এক প্রেস ব্রিফিং করলেন রামপাল উপজেলা নির্বাহী কার্মকর্তা। মুজিব শতবর্ষ উপলক্ষে ৫ম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক একক গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসন এবং ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা উপলক্ষে এ প্রেস ব্রিফিং করা হয়।

সোমবার (১০ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কার্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত ব্রিফিং এ তিনি জানান, সারা বাংলাদেশে ১৮৮ টি উপজেলার মধ্যে রামপাল উপজেলায় ৫ম পর্যায়ে সর্বমোট ১৫০ টি গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় উদ্বোধনের জন্য অপেক্ষমান। উপজেলা টাস্কফোর্স কমিটির একাধিক সভার মাধ্যমে ‘ক’ তালিকার পরিবার সমূহককে সরকারি কার্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে যাচাই বাছাই অন্তে ৫১৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাওয়া গেছে। তাদের পর্যয়ক্রমে পুনর্বাসন করা হয়েছে। ঘরের গুণগত মান নিশ্চিত করতে স্থানীয় এমপি, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কার্মকর্তা, এসিল্যান্ড, পিআইও, এলজিইডি কার্মকর্তা সার্বক্ষণিক তদারকি করেছেন। উপকারভোগীদের ঘর, জমি, কবুলিয়ত দলিলসহ সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ জুন) প্রধানমন্ত্রী একযোগে ভার্চুয়ালি যুক্ত থেকে উপকারভোগীদেরকে তাদের দলিলাদি সম্বলিত ফোল্ডার হস্তান্তর করবেন।

এ সময় সাংবাদিকরা জানান, এ উপজেলায় শতশত ভূমিহীনদের বাইরে রেখে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা কত টুকু যুক্তি যুক্ত ? এ সময় নির্বাহী কার্মকর্তা বলেন, বিভিন্ন কারণে মানুষ ভূমিহীন হয়ে থাকেন। কেউ বাদ পড়লে সরকার পর্যায়ক্রমে তাদের পুনর্বাসন করবে। এ প্রকল্পের আওতায় আরো গৃহ নির্মাণ করা হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, পিআইও মো. মতিউর রহমান, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category