• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শমসেরনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার চায় শিক্ষার্থীরা

দিনকাল বিডি ২৪ / ২৩৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ মার্চ, ২০২৪

মোঃ আশরাফুল আলম,দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের শমসেরনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে একটি শহীদ মিনার নির্মাণের দাবি তিন শতাধিক শিক্ষার্থীর।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হওয়া এই শিক্ষা প্রতিষ্ঠানে আজও নির্মিত হয়নি শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার।

বিভিন্ন জাতীয় দিবস গুলোতে কাঠের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এই বিদ্যালয় এর প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক।
এ বিষয়ে উত্তর বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এস.এ সৌরভ জানান বিদ্যালয়ের লেখাপড়ার মান অত্যন্ত সুন্দর, এখন শিক্ষার্থীর সংখ্যাও অনেক বেশি, আশেপাশে কোথাও শহীদ মিনার নেই,তাই এই বিদ্যালয়ে একটি শহীদ মিনার খুব প্রয়োজন, আমি জোর দাবি জানাচ্ছি এই বিদ্যালয়ের একটি শহীদ মিনার নির্মাণ করা হোক।

এ বিষয়ে বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল লতিফ মন্ডল জানান আমাদের বিদ্যালয়ে কোন ফান্ড না থাকার কারণে শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হচ্ছে না।
ইতিপূর্বে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি দরখাস্ত দিয়েছিলাম।
সরে জমিনে বিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে দেখা যায় বিদ্যালয়ের অনেক জায়গা রয়েছে, একটি শহীদ মিনার নির্মাণ হলে বিদ্যালয়ের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল এর সঙ্গে কথা বললে তিনি জানান বিদ্যালয়ের পক্ষ থেকে লিখিত দরখাস্ত পেলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category