• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শশুরবাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে- নাচোলে সড়ক দূর্ঘটনায় শালা-দুলাভাই নিহত

দিনকাল বিডি ২৪ / ১৩২ Time View
প্রকাশঃ রবিবার, ৩ মে, ২০২৬

মোঃ ইব্রাহীম বাবু, স্টাফ রিপোটার-

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শশুরবাড়ি
থেকে কর্মস্থল নওগাঁ ফেরার পথে সড়ক দূর্ঘটনায় শালা-দুলাভাই ঘটনাস্থলেই
নিহত হয়েছে।  নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ
জানান, শিবগঞ্জ উপজেলার আটরশিয়া গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে
রবিউল আওয়াল জিসান (২২) এর সাথে গত ১৭ এপ্রিল নাচোল সদর
ইউনিয়নের আজিপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে সালমা খাতুনের
সাথে বিয়ে হয়। নওগাঁ জেলা দূর্নীতি দমন কমিশন  দুদকের কনেস্টবল রবিউল
আওয়াল জিসান গত বৃহস্পতিবার আজিপুরস্থ শশুরবাড়িতে অবস্থানের আজ
৩্#৩৯;মে রবিবার সকাল ৬ টার সময় মোটরসাইকেল যোগে শালা সোহাগ
(১৭)কে নিয়ে নওগাঁর পথে রওনা হন। আজিপুর থেকে আড্ডা-আমনুরা রোডের
বেনীপুরে পকা রাস্তার উপর ট্রাক-বাসের মধ্যখানে মোটরসাইকেল থেকে
ছিটকে পড়লে তারা ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নাচোল থানাপুলিশ ও
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা লাশ উদ্ধার করে। নাচোল থানায় একটি
অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের
কাছে হস্তন্তর করা হয়। এ সময় উভয়ের পরিবারের আহাজারিতে আকাশ বাতাস
ভারী হয়ে উঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category