• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে জয়পুরহাট জেলার কালাই, উপজেলার উদয়পুর এবং মাত্রাই ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

দিনকাল বিডি / ৯৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
oplus_2

বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি এসব উপজেলার মাত্রাই উদয়পুরে পূজামণ্ডপে গিয়ে পূজার আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দুর্গোৎসবের শুভেচ্ছা পৌঁছে দেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে গোলাম মোস্তফা বলেন,বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন এক আনন্দ-উৎসব। এই উৎসব যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি জয়পুরহাটের ঐতিহ্য আমাদের অটুট রাখতে হবে।

এছাড়া তিনি বিভিন্ন মন্দিরের উন্নয়নের জন্য ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং আয়োজকদের উৎসব সফলভাবে সম্পন্ন করার অনুরোধ জানান।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য—
আনিসুর রহমান তালুকদার,
অ্যাডভোকেট হারুনুর রশীদ হারুন,
অ্যাডভোকেট রুহুল আমিন ফারুক,
মামুনুর রশিদ সরকার,এফতাদুল হক৷ মফিদুল ইসলাম,মামুন,আনোয়ার,হামিদল,মহসিন,মাহবুব ওয়াসিম,রউফ,মুন্জু,ফেরদৌস,সাজ্জাদ,খাজা,আজগর সবুরসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category