• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শারীরিক প্রতিবন্ধী শিশু রাইয়ানের পাশে আতাউর রহমান ফাউন্ডেশন

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ জুন, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

সমাজের অবহেলিত ও অসহায়
মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এবার শারীরিক
প্রতিবন্ধী এক শিশুর পাশে সহায়তার হাত বাড়িয়ে দিল আতাউর
রহমান ফাউন্ডেশন।
রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৮ বছর
বয়সী শারীরিক প্রতিবন্ধী শিশু রাইয়ান বাবুর জন্য একটি
হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে সীমিত সামর্থ্যের
মধ্যে সন্তানকে লালন-পালন করে আসছিলেন তার মা আশা।
জানা গেছে, চলাফেরায় সমস্যার কারণে রাইয়ানের জন্য একটি
হুইলচেয়ারের প্রয়োজন ছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে তার
পরিবারের পক্ষে সেটি সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না। স্থানীয়ভাবে
ডাব বিক্রেতা হিসেবে পরিচিত খালা নামের এক নারীর মাধ্যমে
বিষয়টি নজরে আসে।
পরে মানবিক উদ্যোগ নিয়ে আতাউর রহমান ফাউন্ডেশন শিশুটির
জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করে। ফাউন্ডেশনের চেয়ারম্যান
ইমাজ উদ্দিন মন্ডল নিজে উপস্থিত থেকে রাইয়ান বাবুর হাতে
হুইলচেয়ারটি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী
মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ১৪ নম্বর ওয়ার্ডের
প্রার্থী তৌহিদুর রহমান সুইট, ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি
শওকতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সহায়তা পেয়ে রাইয়ান বাবুর পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ
করেন। তারা জানান, এই হুইলচেয়ারটি শিশুটির চলাফেরা ও দৈনন্দিন
জীবনে অনেক স্বস্তি এনে দেবে।
মানবিক এই উদ্যোগ আবারও প্রমাণ করল, সমাজে এখনো এমন
অনেক হৃদয়বান মানুষ আছেন, যারা অসহায় মানুষের পাশে
দাঁড়াতে এগিয়ে আসেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category