• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শুরু হয়েছে সুন্দুরবনের দুবলার চরের রাশ উৎসব

দিনকাল বিডি ২৪ / ২৬০ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।

সুন্দরবনের দুবলার চরে তিনদিন ব্যাপী রাস উৎসব আজ শনিবার (২৫ নভেম্বর) থেকে শুরু হয়েছে । রাস পূর্ণিমা উপলক্ষে ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সুন্দরবনের দুবলারচরে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমায় পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হচ্ছে।

ইতোমধ্যে নির্বিঘ্নে উৎসব পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পূজা অর্চনার জন্য নির্মাণ করা হয়েছে অস্থায়ী মন্দির।
ওই রাস পূর্ণিমায় অংশ নিতে শনিবার( ২৫ নভেম্বর) ভোর থেকে মোংলার পশুর নদী হয়ে দুবলার চরে যাত্রা শুরু করেছে সনাতন ধর্মালম্বীরা। তবে এবার রাস মেলার অনুমতি দেয়নি প্রশাসন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মো. নূরুল করিম বলেন, শনিবার থেকে ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা’ অনুষ্ঠিত হবে। পুণ্যার্থী ছাড়া অন্যরা এ সময় সুন্দরবনে যেতে পারবেন না।
পুণ্যস্নানে নিরাপদে যাতায়াতের জন্য দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগ পাঁচটি পথ নির্ধারণ করা হয়েছে।

পুণ্যার্থীদের সুন্দরবনের মধ্যে দিয়ে নদীপথে নিরাপদ যাতায়াতে ও হরিণ শিকার বন্ধে বনরক্ষীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category