• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেখ তন্ময় এমপির উদ্যোগে ২৫ বছর পর মধুমতি নদীতে নৌকা বাইচ

মোঃ কামরুজ্বাজামান, বাগেরহাট প্রতিনিধি / ২৩৬ Time View
প্রকাশঃ শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

মোঃ কামরুজ্বাজামান, বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের চিতলমারী ও পাশর্^বর্তি গোপালগঞ্জ জেলার মধ্যদিয়ে বয়ে চলা মধুমতি নদীতে দীর্ঘ ২৫ বছর পর অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগীতা।
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের উদ্যোগে শনিবার (১৯ নভেম্বর) বিকালে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ উপলক্ষে মধুমতির নদীর দু’পাড়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে লক্ষাধিক মানুষের
সমাগম ঘটে। দীর্ঘদিন পর নৌকা বাইচ উপভোগ করতে বাগেরহাট ও গোপালগঞ্জ জেলার সকল বয়েসী নারী, পুরুষ ও শিশুদের আগমনে ঘটে নদীর দু’পাড়ে। দেশের বিভিন্ন জেলা থেকে ৩টি গ্রæপে মোট ২৭টি নৌকা এ প্রতিযোগীতায় অংশ নেয়। এছাড়া ৩টি দলে নারীদলও এ প্রযোগীতায় অংশ নেয়।
প্রতিযোগীতায় গ্রæপ-এ থেকে প্রথমস্থান অধিকার করেন গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার কালিপদ তালুকদারের নৌকা, ২য় স্থান অধিকার করেন টুঙ্গিপাড়ার অংশপতি বৈরাগির নৌকা ও তৃতীয় স্থান অধিকার করেন মাদারিপুর জেলার অমিত
বৈদ্য’র নৌকা। গ্রæপ-বি থেকে প্রথমস্থান অধিকার করেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার ভাই ভাই জলপরি নৌকা, ২য় স্থান অধিকার করেন একই এলাকার জয় মা কালি নৌকা ও তৃতীয় স্থান অধিকার করেন একই এলাকার মা দূর্গা নৌকা।
এছাড়া গ্রæপ-সি থেকে অংশ নেয়া নারী দলের মধ্যে প্রথম হয়েছেন টুঙ্গিপাড়া, ২য় হয়েছেন ও তৃতীয় হয়েছেন কোটালিপাড়া নারী দল। নৌকা বাইচ শেষে
প্রতিযোগীতায় অংশ নেয়া প্রতিটি গ্রæপের প্রধান বিজয়ী দলকে ১ লক্ষ টাকা, দ্বিতীয় দলকে ৬০ হাজার টাকা, তৃতীয় অবস্থানকারীকে ৪০ হাজার টাকাসহ বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া প্রতিযোগীয় অংশগ্রহনকারী প্রতিটি দলকেই ১০, ১৫ ও ২০ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়।
নৌকা বাইচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কাজী আকরাম উদ্দিন আহমদ। এসময় সম্মানিত অতিথি
হিসাবে নৌকা বাইস উপভোগ করেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, শেখ হেলাল
উদ্দিন এমপির সহধর্মিনী রুপা চৌধুরী, সাবেক সিনিয়র সচিব শহীদ উল্লা খন্দকার,বাগেরহাট পুলিশ সুপার কে,এম আরিফুল হক, শেখ হেলাল এমপির একান্ত সহকারী শেখ ফিরোজুল ইসলামপ্রমুখ।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category