• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেখ সানি মোহাম্মদ তালহা বাউয়েট এর নতুন রেজিস্ট্রার

দিনকাল বিডি ২৪ / ১০১ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর নতুন রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন অবসরপ্রাপ্ত লে: কর্ণেল শেখ সানি মোহাম্মদ তালহা। গত ২০ এপ্রিল তিনি লে: কর্ণেল শেখ শামীম হোসেন (অব.) এর স্থলাভিষিক্ত হলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মিজানুজ্জামান এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে দায়িত্ব প্রদান করেন। বাউয়েটে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ ডিপার্টমেন্ট অব সোসিওলজি এর চেয়ারম্যান এবং কাউন্সিল এন্ড প্লেইসমেন্ট সেন্টারের এডিশনাল ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

লে: কর্ণেল শেখ সানি মোহাম্মদ তালহা খুলনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ১৯৮৯ সালে এসএসসি, ১৯৯১ সালে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে বিএসসি ডিগ্রী প্রাপ্ত হন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের পিতা।

বাংলাদেশ সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেনেন্ট হিসেবে ১৬ ডিসেম্বর ১৯৯৩ সালে কমিশন প্রাপ্ত হন। তিনি দেশ ও দেশের বাহিরে বিভিন্ন প্রশিক্ষণ, নিরীক্ষণ ও প্রেষণে নিয়োজিত ছিলেন। দেশের বাহিরে তিনি চীন, থাইল্যান্ড, কুয়েত, সৌদিআরব, মিশর, আইভরি কোস্ট এবং ভারত সফর করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category