• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

শেখ হাসিনার ফাঁসির দাবিতে শ্রীপুরে বিক্ষোভ মিছিল

দিনকাল বিডি ২৪ / ৮২ Time View
প্রকাশঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

শ্রীপুর প্রতিনিধি

আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের খুন,গুম এবং শাপলা চত্বরে আলেম ও মাদ্রাসা ছাত্রদের নির্মম ভাবে হত্যা ও গণঅভ্যুথানে ছাত্র-জনতা হত্যার নির্দেশদাতা সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

শনিবার বেলা বারোটার দিকে শ্রীপুর সরকারি কলেজ গেইট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শ্রীপুর পৌরসভা পর্য়ন্ত গিয়ে আবার রেলগেট এসে সমাপ্তি হয় মিছিলটি।

এ সময় শ্রীপুর পৌর যুবদল নেতা মো. মেরাজ মাহমুদ বলেন, বিগত সাড়ে ১৫ বছরে হাজার হাজার বিরোধী নেতা-কর্মীকে খুন-গুম-জখম করা হয়েছে। সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও হাজারের বেশি শিশু-ছাত্র-যুবককে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের মিথ্যা মামলায় আটক করে রিমান্ডের নামে নির্মম নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে।

তিনি আরও বলেন,আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে গত সাড়ে ১৫ বছরে খুন, গুম, হত্যা, ধর্ষণ, লুটপাট, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।

স্বৈরশাসক শেখ হাসিনা সকল হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশদাতা। তার হুকুমেই আওয়ামী লীগের অস্ত্রধারী বাহিনী ও প্রশাসনের লোকজন দেশে দুঃশাসন ও গণহত্যার নজির স্থাপন করেছিলেন। এখন তাদের বিচারের সময় এসেছে, যেখানেই থাকুক খুনিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো. মজিব উদ্দিন সগির, মো. কাইয়ুম প্রধান, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের মো.সাদ্দাম শেখ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category