• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রীকে শুভেচ্ছা উপহার

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাট শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের পক্ষ থেকে নতুন শিক্ষামন্ত্রী, শিক্ষা মহাপরিচালক সহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। মঙ্গলবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এ গিয়ে কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস এসব উপহার সামগ্রী তুলে দেন ।

অধ্যক্ষ বটু গোপাল দাস জানান, শেখ হেলাল উদ্দীন এমপির পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, কলেজ শাখা-১ এর উপ-পরিচালক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, কলেজ শাখা-২ এর সহকারী পরিচালক মোহাম্মদ তানভীর হাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি ও মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ শিক্ষাপ্রতিষ্ঠানটির খোঁজখবর নেন এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ কর্তৃক বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের নামে প্রতিষ্ঠিত কলেজটি দক্ষিণ বাংলার মধ্যে অন্যতম নান্দনিক শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারি এ কলেজটির অধ্যক্ষ বটু গোপাল দাস একাধিকবার খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন।

সৌজন্য সাক্ষাৎকালে শেখ হেলাল উদ্দীন কলেজ ও মাউশি শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category