• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরের গৌরিপুর ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন

দিনকাল বিডি / ২০৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাচন অধিদপ্তরের আয়োজনে ৪নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর। গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম পলাশ,তথ্য সংগ্রহকারীদের সুপারভাইজার মো. মোনায়েম খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মজিবর রহমান, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল্লাহ, স্থানীয় ইউপি সদস্য মো. কামরুজ্জামান শিপন, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুনসহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি গণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা নির্বাচন কর্মকর্তার দেওয়া তথ্য মতে জানা গেছে এবার গৌরীপুর ইউনিয়নে সম্ভাব্য ১০.৩ % হিসেবে নতুন ভোটারের সংখ্যা ১৫’শ জন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত গৌরীপুর ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ চলবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category