• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক খুন

দিনকাল বিডি / ২১৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ইমান আলী( ৪৫) উরফে ফেকাসু নামে এক কৃষক খুনের অভিযোগ উঠেছে। ৬ অক্টোবর বৃহস্পতিবার বিকালে উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা গ্রামে এঘটনা ঘটে। ইমান আলী ওই গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

এ ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে পুলিশ ৩ নারীসহ ৪ জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কাংশা বাজারের জমির মালিকানা বিষয়ে একই গ্রামের আঃ জুব্বার ও খলিলুর রহমান গংদের সাথে ইমান আলীর বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমা ও চলছিলো।

এ বিষয় নিয়ে এলাকায় থমথমে ভাব বিরাজ করছিল বেশ কিছু দিন ধরেই। আজ বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে ইমান আলী মোটরসাইকেলে বাড়ি থেকে মেয়ে জামাই বাড়ির উদ্দেশ্য রওনা দিলে জুব্বার ও খলিলুর রহমানের অর্ধশতাধিক সশস্ত্র সন্ত্রাসী রাস্তা বেড়িকেট দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এক পর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সন্ত্রাসীরা ইমান আলীর একটি পা দেহ থেকে আলাদা করে ফেলে।

এসময় আহত হয় ইমান আলীর ভাই আঃ লতিফ। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে ৩ নারীসহ ৪ জনকে আটক করে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোও মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category