• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরের ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

দিনকাল বিডি ২৪ / ৭৭ Time View
প্রকাশঃ শনিবার, ৮ আগস্ট, ২০২৬

রমেশ সরকার শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীরসীমান্তবর্তী ছোট গজনী এলাকার বনের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। জব্দ করা মদের সিজার মূল্য প্রায় ১৬ লাখ ৭৬ হাজার টাকা। শনিবার (৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছোট গজনী এলাকায় অভিযান চালায় ঝিনাইগাতী থানা পুলিশ। এ সময় বনের ভেতরে সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা বিপুল পরিমাণ ভারতীয় মদ দেখতে পেয়ে সেগুলো জব্দ করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে জব্দ করা মদ থানায় নিয়ে যাওয়া হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মদের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category