• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরের ঝিনাইগাতীতে মেছো বাঘ উদ্ধার

দিনকাল বিডি / ২০৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ১টি মেছো বাঘ উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ ও থানা পুলিশ। ২৯ জানুয়ারি রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রাম থেকে ওই মেছো বাঘটিকে উদ্ধার করা হয়।

জানা গেছে, রবিবার সকাল ৮টার দিকে বন্দভাটপাড়া গ্রামে বাবু’র বাড়ীর একটি কাঠাল গাছে মেছো বাঘটিকে দেখতে পেয়ে এলাকাবাসী স্থানীয় পুলিশ ও বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ও বনবিভাগের লোকজন সেখানে গিয়ে এলাকাবাসীদের সহযোগীতায় মেছো বাঘটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে থানা কর্তৃপক্ষ মেছো বাঘটিকে রাংটিয়া রেঞ্জের পক্ষে গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দের নিকট পাহাড়ে ছেড়ে দেয়ার জন্য হস্তান্তর করেন। এসময় মেছো বাঘটিকে এক নজর দেখতে উৎসুক জনতার ভীড় জমে। ধারণা করা হচ্ছে মেছো বাঘটি খাবারের সন্ধানে লোকালয়ে আসতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category