• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরের নালিতাবাড়িতে এবি পার্টির আবদুল্লাহ বাদশার গণসংযোগ

দিনকাল বিডি ২৪ / ৭৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

রণবীর সরকার, শেরপুুর প্রতিনিধি,

শেরপুর-২ (নালিতাবাড়ি-নকলা) আসনে এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আবদুল্লাহ বাদশা মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নালিতাবাড়ির কেন্দুয়া পাড়া ইউনিয়নে মতবিনিময় ও গণসংযোগ করেছেন।

গণসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে তিনি কেন্দুয়া পাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন ও এবি পার্টির লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। এসময় তিনি উন্নয়ন, স্বচ্ছতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।

গণসংযোগে জনাব বাদশার সফরসঙ্গী ছিলেন এবি পার্টির স্থানীয় নেতৃবৃন্দ, যারা প্রার্থীকে সর্বাত্মক সমর্থন দিয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা প্রার্থীর বক্তব্য শুনে ও তাদের সমস্যার কথা তুলে ধরেন। এসময় তিনি এলাকাবাসীর দুঃখ-দুর্দশা লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category