• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

দিনকাল বিডি / ১৫২ Time View
প্রকাশঃ সোমবার, ২০ মার্চ, ২০২৩

শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী থানার ওসি মো. এমদাদুল হক। রোববার (১৯ মার্চ) জেলা পুলিশের মাসিক আপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
এছাড়া জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী থানার এসআই আব্দুস সালাম।

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা গেয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আশরাউল ইসলাম। শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন এএসআই মো. ওমর ফারুক। শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন দাখিলকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন সদর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. রুবেল মিয়া।

জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে মাসিক আপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমীনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর, পিবিআই, সিআইডির প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category