• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরের শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

দিনকাল বিডি / ২৮১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীর কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও নবীন শিক্ষার্থীদের বরণ এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিদ্যালয় চত্বরে আলোচনা সভা, বিদায়ী শিক্ষার্থীদের ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা এবং ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারেছ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোদাব্বের হোসেন শাহ্। সহকারি প্রধান শিক্ষক মো. আতাউল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম এলাহী আখন্দ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোশারফ হোসেন, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহ মোত্তাকিম বিল্লাহ শিবলী, অফিস সহকারি নুর ইসলাম, হাসধরা হালিমা আহসান টেকনিক্যাল (বিএম) কলেজের প্রভাষক লেলিন, শিক্ষার্থী সাবিহা রহমান, জিহান, সজল। আলোচনা শেষে বিদায়ী শিক্ষক আব্দুস সামাদ, আব্দুল বারীক, আব্দুল হামিদ হায়দারী, আব্দুল মজিদ, জমশেদ আলী, আব্দুস সামাদ, সাইদুর রহমান ও অফিস সহকারি আব্দুর রশিদকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category