• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরের শ্রীবরদীতে জাতীয় সমবায় দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ২২৫ Time View
প্রকাশঃ শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

শেরপুর প্রতিনিধি :
সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে এ উপলক্ষে পরিষদ চত্বরে জাতীয় পতকা ও সমবায় পতকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দদের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকার।

সভার শুরুতেই সমবায়ের গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নুরুজ্জামান খান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এমএ মতিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আহমেদ আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সাজ মাস্টার, কালবের সাধারণ সম্পাদক নাফিউল ইসলাম, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল, শাপলা ঋণ দান সমবায় সমিতির সভাপতি মেরিনা আক্তার প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category