• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরের শ্রীবরদীতে নবাগত পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুর জেলায় পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম যোগদান উপলক্ষে শ্রীবরদীতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধিজনদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে শ্রীবরদী থানার আয়োজনে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম’কে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। পরে থানা চত্বরে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুলিশ বাহিনীর সেবা ও আইন শৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সদ্য যোগদানকৃত নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category