• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরের শ্রীবরদীতে নাশকতার অভিযোগে ৬ জন গ্রেফতার

দিনকাল বিডি / ১৫০ Time View
প্রকাশঃ সোমবার, ১৫ মে, ২০২৩

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের শ্রীবরদীতে নাশকতার অভিযোগে ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অবিস্ফোরিত ককটেলসহ নাশকতার নানা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার দহেড়পাড় ঈদ গা মাঠ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, শ্রীবরদী শহর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান , উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কামাল, কাকিলাকুড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম রানা, ভেলুয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাদল মিয়া ও সাবেক যুগ্ম আহবায়ক খলিলুর রহমান। এ ব্যাপারে শ্রীবরদী থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে সোর্পদ করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।

শ্রীবরদী থানার উপ-পরিদর্শক মো. আসাদুল্লাহ খান জানান, আটককৃত ৬ জন সহ আরো অনেকে রবিবার রাতে নাশকতার উদ্দেশ্যে সদর ইউনিয়নের দহেড়পাড় ঈদগা মাঠে সমবেত হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। সোমবার এ ব্যাপারে শ্রীবরদী থানায় আটককৃত ৬জন সহ ৪১ জনের নাম উল্লেখ ও ৫০/৬০ জনকে অজ্ঞাত নামা আসামী করে বিস্ফোক আইনে একটি মামলা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় তিনটি অবিস্ফোরিত ককটেল, ১০ টি লোহার রড, ৪টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ , ২ টি দা, ২০টি বাঁশের লাঠি ও ২০ টি ইটের টুকরা উদ্ধার করা হয়। অপর আসামীদের গ্রেফতারে অভিযান চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category